Breaking News
Home / Wall of Help / সহযোগিতার স্পর্শে হৃদয়ের সেতুবন্ধন-‌ওয়াল অফ হেল্প -১৩ জুলাই ২০২৫

সহযোগিতার স্পর্শে হৃদয়ের সেতুবন্ধন-‌ওয়াল অফ হেল্প -১৩ জুলাই ২০২৫

আজ ১৩ জুলাই ২০২৫ ( মাসের দ্বিতীয় রবিবার) জেলা প্রশাসন ভবন চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত “ওয়াল অফ হেল্প ক্যাম্প/ কিয়স্ক থেকে প্রয়োজনীয় সামগ্রী /জামা কাপড় সংগ্রহ করেছেন ৪২ জন মানুষ তাদের পরিবারের জন্য (মোট ২৬৪ টি জামাকাপড়) এবং ব্যবহার যোগ্য জামাকাপড় বা সামগ্রী ডোনেট করেছেন ১৬ জন। আমরা প্রত্যেকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সকলের কাছে আবেদন যারা মানুষের ব্যবহার যোগ্য যে সব জিনিসপত্র ডোনেট করতে চান এখানে দিতে পারবেন সে সঙ্গে যে সব মানুষের প্রয়োজন তাঁরা এখন থেকে বিনামূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বীরভূম লাল মাটির দেশের কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাঁরা বা যে সমস্ত গ্রুপ শেয়ার করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিঃদ্রঃ : কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচি পরিচালনার কাজে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

Comments