Breaking News

হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে রক্তদান শিবির

তাপমাত্রার পারদ চড়ার সাথে সাথেই জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে শুরু হয়েছে রক্তের জন্য হাহাকার। এই রকম পরিস্থিতিতে এগিয়ে এলো হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। ছাত্র সংসদ ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গত ১৫ই মার্চ আয়োজন করা হয়েছিলো এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। অধক্ষ্য গৌতম চট্টোপাধ্যায় সহ প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রী এই শিবিরে রক্তদান করেন।এই ধরণের অনুষ্ঠান নতুন প্রজন্ম কে সমাজের প্রতি আরো দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে বলে অধ্যক্ষ্য আশা প্রকাশ করেছেন।
খবরে : নয়ন দাঁ

Comments