Breaking News
Home / জেলার খবর / পানীয় জলের ব্যবস্থা করে অন্যন্য নজির গড়লেন স্বর্ণ ব্যবসায়ী

পানীয় জলের ব্যবস্থা করে অন্যন্য নজির গড়লেন স্বর্ণ ব্যবসায়ী

রামপুরহাট : রামপুরহাটের জে. এল. বিদ্যাভবনে ১.৫ লক্ষ টাকা দান করেন রামপুরহাট শহরের এক স্বর্ণ ব্যবসায়ী , শ্রী হরি কর্মকার। স্কুলে ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল দেওয়ার লক্ষে ওই ব্যবসায়ী স্কুলকে অর্থ সাহায্য করেন।
স্কুল কর্তৃপক্ষ সেই অর্থ দিয়ে স্কুলে বানালেন বিশুদ্ধ জলের ব্যবস্থা,যেখানে জলকে জীবাণু মুক্ত করার জন্য একটি নামী কোম্পানির তিনটি মেশিন লাগানো হয়েছে। যাতে করে প্রতিদিন স্কুলের শিক্ষার্থী পাবে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল।
ছবি ও তথ্যঃ অঞ্জন দাস

Comments