Breaking News

নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন

সিউড়ি : জোর করে নাবালিকাকে বিয়ে দেওয়ার ঘটনা ঘটতে চলেছিল সিউড়ির মত জায়গায়, প্রশাসন , কন্যাশ্রী দলের সদস্য এবং স্কুলের প্রধান শিক্ষকের তৎপরতায় রক্ষা পেল নাবালিকা।
গত ৩১ শে মের ঘটনা। ছাত্রীটি সিউড়ির বাণিমন্দির স্কুলের পাঠরত, কলেজ পাড়ায় মাসির বাড়িতেই ছোটো থেকে থাকতো। গরমের ছুটিতে মল্লিকপুর গ্রামপঞ্চায়েতের সিঙ্গুর গ্রামে মামার বাড়ি বেড়াতে আসে। সেখানে বাবা মাও থাকেন । এরপর সেখান থেকেই তার বিয়ের ঠিক হয়। প্রথম থেকেই অমত ছিল বিয়েতে। কিন্তু শুরু হয় বাড়ির অত্যাচার । এরপর মেয়েটি আবার মাসির বাড়ি চলে এলেও সেখান থেকে তুলে নিয়ে যেতে এলে পুলিশ, প্রধান শিক্ষক এবং কন্যাশ্রী দলের মাধ্যমে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। মুচলেকায় সই করিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।।

[uam_ad id=”3726″]

Comments