Breaking News
Home / জেলার খবর / বেআইনি অস্ত্র উদ্ধারে ধৃত এক

বেআইনি অস্ত্র উদ্ধারে ধৃত এক

বীরভূম জেলার খয়রাশোল থানার বনপাতরা গ্রামে বেশ কিছুদিন আগে বেআইনি অস্ত্র কারখানা সহ বিভিন্ন রকম অস্ত্র উদ্ধারে জেলা জুড়ে তোলপাড় হয়েছিল। পুলিশ তখন থেকেই এই ব্যাপারে সজাগ ছিল। গোপন সূত্র ধরে পুলিশ গতকাল ভোরে অজয় নদীর ব্রিজ থেকে উত্তম সূত্রধর নামে অস্ত্র সহ একজনকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশ ১৪ দিনের জেল হেফাজত চেয়েছিল। আদালত ধৃত ব্যক্তির ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

[uam_ad id=”3726″]

Comments