Breaking News
Home / জেলার খবর / নানুরে গুলিবিদ্ধ ১

নানুরে গুলিবিদ্ধ ১

নানুর : আজ সকালে কীর্নাহার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি, বাড়ি নানুর থানার জলুন্দি গ্রামে।
দেবব্রত ঘোষদার নামে ওই ব্যক্তি স্থানীয় সূত্রে তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। আজ সকালে বাড়ি ফেরার পথে চারকল গ্রামের কাছে দুস্কৃতিদের বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় সহযোগিতায় সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা গেছে দুটি গুলি তাঁর পায়ে লেগেছে। অবস্থার অবনতি হওয়ার বর্ধমান স্থানান্তর করে হয়েছে। এখন অব্দি ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। পুরো ঘটনায় নানুর থানার পুলিশ তদন্তে নেমেছেন।।
ছবি ও তথ্যঃ আবির ইসলাম
[uam_ad id=”3726″]

Comments