Breaking News
Home / জেলার খবর / সম্পত্তির লোভে মাকে মারধর

সম্পত্তির লোভে মাকে মারধর

 

নানুর : নানুর থানার মোহনপুর গ্রাম সাক্ষী থাকলো এক অমানবিক ছবির। সম্পত্তির লোভে নিজের মেয়ে ও জামাইয়ের হাতে মার খেতে হল চানুবালা মেটে নামে এক বৃদ্ধাকে। মেয়ের নাম লক্ষ্মী বাগদি এবং জামাই রঞ্জিত বাগদি। মেয়ের বিয়ে দিয়েছিলেন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত শিবগ্রামে। কিন্তু বিয়ের পর থেকেই মেয়ে ও জামাই মোহনপুর গ্রামেই থাকতো। এরপরই সম্পত্তি নিয়ে শুরু হয় বিবাদ। লাঠি দিয়ে মারধর করা হয় বৃদ্ধা মাকে। স্থানীয়দের দাবি সম্পত্তির লোভেই এমন অত্যাচার। ঘটনাস্থলে গিয়ে নানুর থানার পুলিশ আটক করেন মেয়ে ও জামাইকে। বৃদ্ধাকে স্থানীয়রা সিয়ান হাসপাতালে নিয়ে যান।এলাকাবাসীদের এমন ঘটনায় প্রতিবাদ করতে দেখা যায়নি। বৃদ্ধা এখন সিয়ান হাসপাতালে।।
ছবি ও তথ্যঃ আবির ইসলাম।
[uam_ad id=”3726″]

Comments