Breaking News

নওপাড়া মোড়ে পথ অবরোধ

গত রবিবার রাতে রমজান মাস ও ইদ উৎসবের সময় বিদ্যুৎ পরিষেবা বেহালের প্রতিবাদে খয়রাশোল বিদ্যুৎ বন্টন কেন্দ্রে ভাঙচুর চালায় নওপাড়ার বাসিন্দারা। সাথে সাথে ঠিকাদার সাধন ঘোষ ও তার কর্মীকে উত্তম রায়কে ব্যাপক মারধোর করা হয়েছিল বলে অভিযোগও উঠেছিল। এই ঘটনার পর গ্রামের ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। এরই প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তা অবরোধ শুরু হয় লোকপুর থানার সিউড়ি বাবুইজোড় রাস্তায় নওপাড়া মোড়ে।
অবরোধকারীদের অভিযোগ মিথ্যা করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ তুলে নিতে হবে।
সকাল ১০:৩০ টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
[uam_ad id=”3726″]

Comments