Breaking News

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, জখম দুজন

বীরভূম ৩ জুলাইঃ- বেপরোয়া চার চাকা গাড়ির ধাক্কায় জখম হলেন দুই জন।  ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে সোমবার দুপুরে। ঘটনায় ঘাতক গাড়ি সহ চালক কে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে জখম দুই জন হলেন  সিউড়ি শহরের ষ্টেশন মোড় এলাকাতে অজিত কাহার। বোলপুর থেকে সিউড়িগামী  বেপরোয়া চার চাকা  গাড়িটি তার দোকানে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় তিনি জখম হন। গাড়িটিকে নিয়ে চালক  ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে গেলে বাস স্ট্যান্ড এলাকায়  শেখ তাজেল নামে আর এক জন কে ধাক্কা মারে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিকে আটক করে। জখমেরা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সিউড়ি থানার আই সি দেবাশিস পান্ডা বলেন, ঘাটক গাড়িটিকে  চালক সহ আটক করা হয়েছে।

তথ্যঃ কৌশিক সালুই

[uam_ad id=”3726″]

Comments