Breaking News
Home / জেলার খবর / বালিঘাটে নজরদারি বাড়াতে ওয়াচটাওয়ার

বালিঘাটে নজরদারি বাড়াতে ওয়াচটাওয়ার

বালিঘাটে নজরদারি চালাতে এবার ঘাট মালিকদেরই তৈরি করতে হবে ওয়াচটাওয়ার। এমনই নির্দেশ দিল তিন সদস্যের ব্লক কমিটি। আর সেই সঙ্গেই বালি ঘাট মালিকদের নিয়ে আগামী ১৮ তারিখ বৈঠক ডাকলেন জেলাশাসক। অন্যদিকে পুলিশের উদ্যোগে সাঁইথিয়াতে তৈরি করা হয়েছে একটি ওয়াচটাওয়ার। সাঁইথিয়ার বোলসন্দা ঘাটে তৈরি হয়েছে এই ওয়াচটাওয়ার। এছাড়াও দুবরাজপুরের লোবা এলাকায় বাবু পাড়া ঘাটেও তৈরি হয়েছে আরও একটি টাওয়ার। এই টাওয়ারগুলিতে ক্যামেরা লাগানোর পর নজরদারি চালানো হবে।
ছবি : চন্দন কর্মকার
[uam_ad id=”3726″]

Comments