Breaking News

বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্র, কলেজে ছাত্র ধর্মঘট

ঘটনা গতকালকের, বহিরাগতদের হাতে আক্রান্ত হয় সিউড়ি বিদ্যাসাগর কলেজের কয়েকজন ছাত্র। তারপর পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ সকালে ছাত্র সংসদের তরফ থেকে কলেজ প্রাঙ্গনে দেখানো বিক্ষোভ। সাথে সাথে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় কলেজের মূল প্রবেশদ্বার ও অফিসের দরজা । ছাত্রদের তরফ থেকে জানানো খুব দ্রুত এর ব্যবস্থা নিতে হবে এবং তাদের যথোপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কলেজে বিক্ষোভের কিছু সময় পরে পুলিশ আসে এবং আশ্বাস দেন নিরাপত্তার বিষয়টি অবশ্যই দেখা হবে। তারপর বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি হয়।
ভিডিও ও তথ্যঃ শুভদীপ পাল

[uam_ad id=”3726″]

Comments