Breaking News
Home / জেলার খবর / না বালকের হাতে বাইক, বিনিময়ে দিতে হল প্রাণ

না বালকের হাতে বাইক, বিনিময়ে দিতে হল প্রাণ

বয়স ১৭ , ক্লাস এগারোর ছাত্র, নাম সম্রাট শেখ। স্থানীয়সূত্রে খবর বাইক চালানোর সময় মাথায় ছিল না হেলমেট।

৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত সম্রাট শেখ (১৭) নামে স্কুল ছাত্র।ঘটনাটি ঘটেছে মহম্মদ বাজার থানার কালী তলার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে।
পরিবার সূত্রে খবর সম্রাট শেখ দিদার বাড়িতে (দিগল গ্রাম) থেকে গণপুর হাই স্কুলে ইলেভেনের পড়াশুনা করতো।আজ স্কুল ছুটি থাকায় নিজের বাড়ি সোঁতশালে পরিবারের সাথে দেখা করতে আসে।দেখা করার পর দুপুরে নিজের বাড়ি থেকে দিদার বাড়ি আসার সময় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর ২:৪৫ নাগাদ সোঁতশাল থেকে বাইকে করে দিগল গ্রাম আসছিল পিছন থেকে আসা মারুতি সজোরে ধাক্কা মারে ওর (সম্রাট) বাইকে।তখনই ছিটকে পড়ে যায়।হেলমেট না থাকায় মাথায় জোর আঘাত লাগে।স্থানীয়রা তাড়াতাড়ি সিউড়ি সদর হাসপাতলে নিয়ে যাই।সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments