Breaking News

বীরভূম পুলিশের সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা

আদিবাসি দল সমন্বয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বীরভূমের সাঁইথিয়ায়। বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় সাঁইথিয়া থানার উদ্যোগে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল মোট ৯ টি দল। গতকালকের এই প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় সাঁইথিয়া স্পোর্টস এসোসিয়েশন এবং বনগ্রাম অঞ্চল। আর ফাইনালে জয় লাভ করে সাঁইথিয়া স্পোর্টস এসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি ডি এনটি, ভারপ্রাপ্ত আধিকারিক ও বিশিষ্ট মানুষজন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এলাকার বিধায়ক শ্রীমতি নিলাবতী সাহা।
ছবি ও তথ্য – দেবপ্রিয় দত্ত

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments