Breaking News

জঙ্গলে আগুন

সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের জীবধরপুর গ্রামে আনন্দ মার্গ স্কুলের পাশে গাছ গাছড়ায় হঠাৎ আগুন লেগে যায়। একেবারে ফাঁকা জায়গা, একটু দূরেই গ্রাম ও পাশে স্কুল। আগুন ছড়িয়ে ঘটতেই পারতো যেকোনো রকমের বড় দুর্ঘটনা। গ্রামবাসীরা দেখতে পেয়ে প্রথমে নিজেরাই চেষ্টা করেন আগুন নিভানোর কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে।
ভিডিও বিশ্বজিৎ শর্মা
তথ্যঃ সুপ্রতিম সাহা

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments