Breaking News
Home / জেলার খবর / ভ্যান চালককে চড়, রামপুরহাটে বিক্ষোভ এলাকাবাসীর

ভ্যান চালককে চড়, রামপুরহাটে বিক্ষোভ এলাকাবাসীর

ভ্যান চালককে চড় মেরে বেহুশ করে দেওয়ার অভিযোগ ট্রাফিক অধিকারিকের বিরুদ্ধে। ঘটনার পর ওই আধিকারিককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মহাজনপট্টি এলাকায়। আজ বেলা এগারোটা নাগাদ মহাজনপট্টি এলাকায় রাস্তার ধারে ভ্যান দাঁড় করিয়ে পণ্য নামাচ্ছিলেন সুশীল মন্ডল নামে এক ভ্যান চালক। সেসময় রামপুরহাট ট্রাফিক ইন্সপেক্টর তুহিন ঝা ঘটনাস্থলে এসে ভ্যানের হাওয়া খুলে দিতে শুরু করে। ভ্যান চালক হাওয়া না খোলার অনুরোধ করতে গেলে ওই ট্রাফিক আধিকারিক ভ্যান চালককের গালে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই ভ্যান চালক। এই ঘটনায় ওই ট্রাফিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। পরে রামপুরহাট থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিত নিয়ে আসে।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments