Breaking News
Home / জেলার খবর / সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ

সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ

দুবরাজপুরের একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ গ্যাসের ওজন নির্ধারিত ওজনের থেকে বেশ কয়েকশ গ্রাম কম আসছে। সেই মত তারা গতকাল দুপুরে ওই গ্যাস এজেন্সির গোডাউনে গিয়ে বিক্ষোভ দেখান। প্রথমে তারা গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ওজন করতে চাইলে কর্তৃপক্ষ বলেন তাদের কাছে ওজনের কোনো ব্যবস্থা নেই। তারপর তারা নিজেরাই ওজন মেশিন নিয়ে আসেন এবং সিলিন্ডারগুলি ওজন করে দেখেন প্রায় প্রতিটি সিলিন্ডারে ৬০০ গ্রাম করে গ্যাস কম। অথচ গ্যাস সিলিন্ডারগুলি গোডাউনে ঢোকার আগে ওজন করলে ওজন ঠিক থাকার কথা জানিয়েছেন তারা। অর্থাৎ তাদের অভিযোগ যত গন্ডগোল গোডাউনের মধ্যেই হচ্ছে। তাদের অভিযোগ যে পরিমান গ্যাস চুরি হচ্ছে তার এই মুহূর্তে বাজার মূল্য প্রায় ৪৮ টাকা। এই ভাবে এই গ্যাস সংস্থা দিনে হাজার হাজার টাকা, সাধারণের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে।
দুবরাজপুরের সেই গ্যাস সংস্থা কবিতা এজেন্সির বিরুদ্ধে স্থানীয়রা থানাতে অভিযোগ দায়েরও করেছেন। ঘটনাস্থলে এখন পুলিশ মোয়াতেন করা হয়েছে।

Comments