Breaking News
Home / জেলার খবর / অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার রামপুরহাটে

অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার রামপুরহাটে

অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের রামপুরহাট থানার ঝাড়খন্ড লাগোয়া মামুদা গ্রামের কাছে।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর দেহের উপরের অংশ আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ সকালে এলাকার মানুষ মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘাটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত দেহের পাশ থেকে একটি ধারালো অস্ত্র সহ বেশ কয়েকটি জিনিস উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
ছবি ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments