Breaking News
Home / জেলার খবর / অবহেলায় জয়দেব হাসপাতাল

অবহেলায় জয়দেব হাসপাতাল


জয়দেব : আমাদের রাজ্যে অনেক নতুন নতুন সুপার স্পেসিলিটি হাসপাতাল গড়ে উঠছে,ভালো কথা।সেগুলো ছাড়াও যে সমস্ত হাসপাতালের পরিকাঠামো আছে একটি ভালো হাসপাতাল গড়ে ওঠার,সেদিকে সরকার নজর দিক। জয়দেব হাসপাতালে সে রকম সুবিধা,পরিকাঠামো থাকলেও এখন ভগ্নপ্রায় দশা। আগে নিয়মিত ডাক্তার, নার্স থাকলেও এখন সকলে অনিয়মিত।জয়দেব,আশে পাশের গ্রামের মানুষের শরীর খারাপ হলে ছুটতে হয়,বোলপুর- দুর্গাপুর। প্রান হাতে নিয়ে মানুষ কে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।তাই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জয়দেব হাসপাতালের ভগ্নদশা দূর করে এলাকাবাসীদের মৃত্যুর হাত থেকে বাঁচান।
বিধান রায় , জয়দেব কেন্দুলি,বীরভূম

Comments