Breaking News
Home / জেলার খবর / আনন্দধারায় ২৫ শে বৈশাখ

আনন্দধারায় ২৫ শে বৈশাখ


‘ শিশু ভোলানাথ ‘ – এর স্রষ্টা তিনি। তাই রবীন্দ্রনাথের জন্মদিন পালনে শিশুরাও যে পিছিয়ে থাকবে না সেটাই স্বাভাবিক। একথার সত্যতা প্রমান করলো দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতন। ২৫ শে বৈশাখ সকাল থেকেই এই বিদ্যালয়ে রবিন্দজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পুরপ্রধান পীযুষ পান্ডে, উপপুরপ্রধান মির্জা সৈকত আলি এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। রবীন্দ্রসঙ্গীত , নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন শিশু শিল্পীরা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

Comments