Breaking News
Home / জেলার খবর (page 52)

জেলার খবর

হাসপাতাল ফেরৎ সাপে কাটা রোগীকে নিয়ে হুলুস্থুল কান্ড

বীরভুম ১ জুলাইঃ- জানাজার প্রস্তুতি প্রায় শেষ। কবর খোঁড়ার কাজ শুরু হবে। চারিদিকে আত্মীয় নিকট পরিজনদের কান্নার রোল। ঠিক তখনই ঘটলো প্রান ফিরে পেলেন সাপে কাটা এক মৃত গৃহবধু। এমনই দাবি করা হল মৃত দেহের কাছে বসে থাকা পরিজনদের পক্ষ থেকে। তৎক্ষণাৎ ওই হাসপাতাল ফেরত মৃত গৃহবধূকে নিয়ে যাওয়া হল এক গুনিনের কাছে। যদিও সেই গুনিন জানালেন মৃতদেহে আর কোন …

Read More »

সাগর ঘোষ খুনের মামলার সাক্ষ্য দান

বীরভূম ১ জুলাইঃ- সাগর ঘোষ খুনের মামলায় তৎকালীন পাড়ুই থানার ওসি খুনের ঘটনা স্থল গিয়ে ছিলেন কিনা মনে করতে পারলেন না। শনিবার সিউড়ি জেলা আদালতের বিচারক সুপ্রতিম ভট্টাচার্জের এজলাসে ওসি সম্পদ মুখার্জী সহ আরো দুই পুলিশ কর্মীর সাক্ষ্য দান ছিল। অভিযুক্ত পক্ষের আইনজীবি আদ্যনাথ চ্যাটার্জী ওসিকে প্রশ্ন করেন সাগর ঘোষ খুনের ঘটনার পর ঘটনাস্থল গিয়েছিলেন কিনা তিনি তার উত্তরে জানান …

Read More »

জাতীয় সড়কে দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু

দুবরাজপুর: আজ দুপুরের দিকে সাতকেন্দুরী মোড়ের কাছে জাতীয় সড়কে লরির ধাক্কায় মারা গেলেন এক মোটর বাইক আরোহী। মৃত ব্যক্তির নাম ফুল মহম্মদ খান ( সঞ্জু), বাড়ি খয়রাশোলের দহল গ্রামে। ঘাতক লরি পলাতক। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। আঘাত মাথায় লাগার কারনে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।কৌশিক সালুই বীরভূম …

Read More »

বিয়ের পরদিন শ্বশুরবাড়িতেই আত্মঘাতী ব্যক্তি

  ময়ূরেশ্বর, ১ জুলাই : বিয়ের পরদিন সকালে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করল জামাই। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তির নাম ধ্রুব দলুই (২৮)। পেশায় রাজমিস্ত্রি। বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার কুণ্ডলা পঞ্চায়েতের নোওয়াবাদ গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার একই থানার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের আমচুয়া গ্রামে স্বাতী বিত্তার সঙ্গে বিয়ে হয় ধ্রুব দলুইয়ের। আজ সকালে প্রাতঃকৃত্য সারতে যাওয়ার নামে শ্বশুরবাড়ি …

Read More »

জিএসটির প্রতিবাদে রামপুরহাটে অবরোধ

৩০ শে জুন , রামপুরহাট :গতকাল বীরভূমে জিএসটির প্রতিবাদে ডাকা বন্ধ ঘিরে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটির প্রতিবাদে এদিন দুপুরে রামপুরহাটের চামড়াগোদাম মোড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০নম্বর জাতীয় সড়ক প্রতীকী অবরোধের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করল এসইউসি। যার জেরে বহু লরি ও যাত্রীবোঝাই বাস আটকে পড়ে। সংগঠনের জেলা কমিটির সদস্যা আয়েসা খাতুন বলেন, বৃহৎ …

Read More »

জেলায় আদিবাসী সংগঠনের রাস্তা ও রেল অবরোধের জেরে দুর্ভোগ

৩০ শে জুন : ঝাড়খণ্ড সরকারের আদিবাসী বিরোধী সিএনটি অ্যাক্ট এবং এসপিটি অ্যাক্টের সংশোধনী বিল প্রত্যাহার, আদিবাসীদের জল জঙ্গল জমি ও শিক্ষার অধিকারের দাবিতে ঝাড়খণ্ডের পাশাপাশি বীরভূম জেলায় সাঁওতালদের অন্যতম বড় সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগনা মহল’ এদিন আন্দোলনে নামে।বীরভূমের কোপাই স্টেশনের কাছে রেল অবরোধের জেরে আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। এছাড়াও মহঃবাজারে অবরোধ হয়েছিল …

Read More »

পালিত হল ১৬৩ তম ঐতিহাসিক হুল দিবস

  শুক্রবার যথাযত মর্যাদার সঙ্গে বীরভূমে পালিত হল ১৬৩তম ঐতিহাসিক হুল দিবস। এদিন সকালে সিউড়ি সিধু কানহু প্রাঙ্গণে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। সেখানে সিধু কানহুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) রঞ্জনকুমার ঝা প্রমুখ। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের …

Read More »

রামপুরহাটে অবৈধ মদের দোকানে ভাঙচুর, সাথে মদের বোতল লুঠের হিড়িক

রামপুরহাট : আবগারি দপ্তর এবং পুলিশে বারবার জানিয়েও উচ্ছেদ করা যায়নি বীরভূমের রামপুরহাটের ৮ নং ওয়ার্ডের মাঠ পাড়ায় একটি অবৈধ মদের দোকান। ফলে এলাকায় বেড়েই চলে ছিল মদ্যপানের উপদ্রব। সেই উপদ্রবকে ঠেকাতে আজ সকালে এলাকার মানুষ সমবেত ভাবে জড়ো হয় সেই মদের দোকানে। তারা মদের দোকানে ভাঙচুর চালায় এবং ভেঙে দেয় মদের ঠেক। কিন্তু যখন বিক্ষোভকারীরা মদের ঠেক উচ্ছেদ করতে …

Read More »

বাস ও টোটোর সংঘর্ষ, মৃত ১

আজ দুপুর ২ টা১০ নাগাদ বীরভূমের কোটাসুরে টোটো ও বাসের সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটেছে কোটাসুর স্কুল মোড় পেরিয়ে বহরা গ্রাম যাওয়ার পথে ডাকবাংলার নিকট। ঘটনাস্থলের উপস্থিতদের থেকে জানা যায় বাসটি টোটোতে এসে ধাক্কা মারে। ঘটনায় আহত চার। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে কৃষ্ণা রক্ষিত নামে দুর্ঘটনায় আহত মহিলা বৈকাল ৪:৩০ টে নাগাদ মারা …

Read More »

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ

বল্লভপুর : বোলপুর সিউড়ি রাস্তায় বল্লভপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ ঘটল দুটি লরির। ঘটনায় আহত দুজন। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটির একটি ছিল ধান বোঝাই এবং অপরটি আইসক্রিমের। সংঘর্ষ ঘটার পর দুটি গাড়িই রাস্তা থেকে নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন অবৈধ ভাবে ট্রাক্টরে করে বিপুল পরিমাণে মাটি কেটে নিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়ে। ফলে …

Read More »