তাপাসপুর : সদাইপুর থানার অন্তর্গত তাপাসপুর গ্রামে লোকনাথ মন্দিরে ২ দিন ব্যাপি মহোৎসবের আয়োজন করা হয় গ্রামবাসীদের উদ্যোগে। এখানে সকাল থেকে হরিনাম সংকীর্তন , যজ্ঞ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে বেশ জমজমাট এলাকা। প্রসাদ বিতরণ শেষে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা হয়। প্রায় ১০০০ জনের মত ভক্তদের ভোগ বিতরণ করা হয়। পূজাকে ঘিরে আশেপাশের গ্রামের বহু মানুষের সমাগম ঘটে। তথ্য ও ভিডিও : Md …
Read More »জেলার খবর
সিউড়ি শহরে রাস্তা সম্প্রসারণ শিলান্যাস আগামী সপ্তাহে
সিউড়ি : সিউড়ির রাস্তা সম্প্রসারণের জন্য আগামী সপ্তাহে শিলান্যাস করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরের সমন্বয় বৈঠকে আগামী সপ্তাহ থেকে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য সিউড়ি হাটজন বাজার থেকে তিলপাড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই বিষয়ে বীরভূমের জেলাশাসক পি মোহন গান্ধী মহাশয় জানান , প্রাথমিক পর্যায়ে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। …
Read More »জেলায় ঝড় বৃষ্টি
সকালের প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা দিল দুপুরের কালবৈশাখী। দুপুর ৩ টের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রচন্ড ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়েছে। [uam_ad id=”3726″]
Read More »দুদিনেই বিকল এসি বাস
সিউড়ি : এই মাত্র ৩ দিন চলা শুরু হয়েছে সিউড়ি-কলকাতা এসি বাস, তার মধ্যেই অভিযোগের শেষ নেই। ৩২০ টাকা দিয়ে সকাল ৭ টায় যাত্রীরা চেপেছিলেন বাসে, আরামদায়ক কলকাতা সফরের জন্য। কিন্ত শক্তিগড় যেতেই নেমে যেতে হল সকলকে। অভিযোগ অনেক – প্রায়ই এসি খারাপ, গায়ে জল পড়ছে, দরজা ঝাল দেওয়া, ঠিকঠাক লাগে না, সিট নড়ছে ইত্যাদি নানান। কিন্ত সে তো গেল …
Read More »পরীক্ষার ফল ভালো হলেও দুশ্চিন্তায় ভবিষ্যৎ
লাভপুর মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শোভা মল্লিক এবছর উচ্চ মাধ্যমিকে নাম্বার পেয়েছে ৪৫৭ । পরের জমি ভাগ চাষ করে চলে সংসার, অবসর সময়ে বাবা অন্যের দোকানের খাতাও সারেন। এই ভাবে ৫ সদস্যের সংসারে নিত্য অভাব অভিযোগ। এই অভাবের মধ্যেও মেয়ের এত ভালো ফলাফলে বাড়ির সকলেই খুশি, তবে দুশ্চিন্তায় ভবিষ্যৎ। ময়ূরেশ্বরের ষাটপলশা উচ্চবিদ্যালয়ের মৌলি ঘোষ। প্রাপ্ত নাম্বার ৪৬৬। বাড়িতে দুবিঘা জমি, যার …
Read More »নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন
সিউড়ি : জোর করে নাবালিকাকে বিয়ে দেওয়ার ঘটনা ঘটতে চলেছিল সিউড়ির মত জায়গায়, প্রশাসন , কন্যাশ্রী দলের সদস্য এবং স্কুলের প্রধান শিক্ষকের তৎপরতায় রক্ষা পেল নাবালিকা। গত ৩১ শে মের ঘটনা। ছাত্রীটি সিউড়ির বাণিমন্দির স্কুলের পাঠরত, কলেজ পাড়ায় মাসির বাড়িতেই ছোটো থেকে থাকতো। গরমের ছুটিতে মল্লিকপুর গ্রামপঞ্চায়েতের সিঙ্গুর গ্রামে মামার বাড়ি বেড়াতে আসে। সেখানে বাবা মাও থাকেন । এরপর সেখান …
Read More »সব্জি ব্যবসায়ীদের ধর্মঘট
ইলামবাজার : ফুটপাত সব্জি ব্যবসায়ীদের ইলামবাজারে গত ২৫ শে মে প্রশাসনিক উদ্যোগে কৃষাণ মান্ডিতে ব্যবসা করার জন্য স্থানান্তরিত করা হয়। প্রশাসনিক চাপে তারা সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসার দুচারদিনের মধ্যে ঘটে দুটি দুর্ঘটনা। তারপর এই কয়েকদিন সেখানে খরিদ্দারদের দেখাও সেভাবে মিলেনি। ফলে দিনের পর দিন ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হন। আজ এই সব লোকসানের কারনে সেখানকার ব্যবসায়ীরা মিলিত ভাবে প্রতীকি …
Read More »পাড়ায় পাড়ায় জামাইষষ্ঠী
তিথি আর রীতিনীতি অনুসারে আজ আপামর বাঙালি মেতেছেন জামাইষষ্ঠীর পূজায়। সকাল থেকেই বিভিন্ন বাড়ির মা – মেয়েদেরকে ভিড় পাড়ার ষষ্ঠীতলায়। ছবি মৃন্ময় দাস বৈরাগ্য ও ভিডিও অপূর্ব দাস
Read More »শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চমাধ্যমিকে ৩৩৭
দুবরাজপুর : ৩৩৭ নাম্বার দেখে হয়তো আহামরি কিছু নাও মনে হতে পারে। শতাংশের দিক দিয়ে ৬৬% । বালিজুড়ির সোমনাথের এটাই অসাধ্য সাধন। নিজে ১০০% শারীরিক প্রতিবন্ধী। চোখে শুধু আলোর আভাস আসে বাকি সব ঝাপসা। শুধু শারীরিক দিক দিয়েই নয়, অর্থনৈতিক দিক দিয়েও একই সমস্যা। সোমনাথের পরিবারে চারজন – বাবা কানাই দাস, ভাই গোপীনাথ, মা পূর্ণিমা দাস। বাবা ও ভাই গোপী …
Read More »ছেলের হাতে খুন হলেন বাবা
রাজনগর : ৩০ শে মে : পাহারগোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা। কুড়ালের কোপে বাবাকে মেরে পালাতে গিয়ে ধৃত ছেলে মদন হেমব্রম।। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বদি হেমব্রম (৬০)। পেশায় দিনমজুর। আজ সকালে বাড়ির উঠোনের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাড়ির হাঁড়ি কড়াই। ধৃত মদনের দাবি, তার মা, দাদা ও বোনকে খুন করেছে …
Read More »