আহমেদপুর: বাতানুকূল সুসজ্জিত একটি বাস, বাসের ভিতর রয়েছে চারটি সারিতে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় রকমারি বইয়ের প্রদর্শনী। প্রদর্শনীর সাথে সাথে কেনারও সুবিধা রয়েছে। একসাথে ২০ জনের প্রবেশ করে প্রদর্শন করার জায়গাও বর্তমান। এমন একটি চলমান বুকস্টল অর্থাৎ বাসটি জেলার বিভিন্নপ্রান্তে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো আহমেদপুরে। নতুন ধরনের এমন চলমান বইয়ের দোকান বা প্রদর্শনী মানুষের মধ্যে বিশেষ উৎসাহ নিয়ে এসেছে। …
Read More »জেলার খবর
লুচি বোঁদে খেয়ে অসুস্থ ৫০
দুবরাজপুর : স্থানীয় সূত্রে খবর দুবরাজপুরের ইসলামপুর এলাকায় ১৯ শে এপ্রিল সাইফুল খাঁ নামে এক বাসিন্দার বিয়ে উপলক্ষে পাত্রী পক্ষের দেওয়া লুচি বোঁদে প্রতিবেশীদের মধ্যে বিলি করা হয়েছিল । এই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন এলাকার ৫০ জন বাসিন্দা। এদের মধ্যে কয়েকজন শিশুও আছে। শেষ পর্যন্ত ৩২ জনকে স্থানীয় দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় …
Read More »দমকল বাহিনীর প্রশিক্ষণ শিবির
সিউড়ি : আগুন লাগলেই অনেকে ভয় পেয়ে যান। ভয় না পেয়ে কীভাবে একে মোকাবিলা করবেন, তা নিয়ে বীরভূম দমকল বাহিনীর সহযোগিতায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সিউড়ির আর.টি. গার্লস উচ্চবিদ্যালয়ে। কোথাও আগুন লাগলে কিভাবে তার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয়। আগুন দেখলে আতঙ্কগ্রস্ত না হয়ে ধীরস্থির থাকুন। প্রথমে আগুনের উৎপত্তি কোথায়, সত্যিই আগুন লেগেছে কি না, এটি …
Read More »দুচোখে স্বপ্ন দুচাকায় বিশ্ব ভ্রমন
নলহাটি : ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মানুষ জ্যাঠা জেঠিমার কোলে। একাদশ শ্রেণীতে পড়া কালীনই তার যাত্রার শুরু, শুধু স্বপ্ন সাইকেলে করে বিশ্ব দেখবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতিও দরকার , তাই যেকোনো স্কুলে ঢুকে পরীক্ষার প্রস্তুতিও নেয়, নাম তীর্থ কুমার রায়, স্থায়ী বাসস্থান জলপাইগুঁড়ি। গত এক বছরের তার এই যাত্রাপথে পেরিয়ে গেছে অনেকগুলি গ্রাম, শহর ,জেলা, আর এভাবেই দেখতে দেখতে সে …
Read More »সংবর্ধনা পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না
লাভপুর : এই প্রথম শখের যাত্রা দলের পেশাদার অভিনেত্রীদের সংবর্ধনা দিল লাভপুর বীরভূম সংস্কৃতি বাহিনী। জেলা নাট্য উৎসব উপলক্ষে গত সোমবার স্থানীয় অতুলশিব মঞ্চে সংবর্ধনা দেওয়া হল পাঁচজন শিল্পীকে। অভাবের তাড়নায় সমাজের মূলস্রোত থেকে ছিটকে গিয়ে সামান্য কিছু পারিশ্রমিকের ঠিকা চুক্তিতে এই সকল মহিলারা নাম লেখান যাত্রাদলে মহিলা চরিত্রের শিল্পী হিসেবে। অনেকেই ১৮ বছর থেকে এই পেশায় যুক্ত হয়েছেন, এখন …
Read More »পানীয় জলের ব্যবস্থা করে অন্যন্য নজির গড়লেন স্বর্ণ ব্যবসায়ী
রামপুরহাট : রামপুরহাটের জে. এল. বিদ্যাভবনে ১.৫ লক্ষ টাকা দান করেন রামপুরহাট শহরের এক স্বর্ণ ব্যবসায়ী , শ্রী হরি কর্মকার। স্কুলে ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল দেওয়ার লক্ষে ওই ব্যবসায়ী স্কুলকে অর্থ সাহায্য করেন। স্কুল কর্তৃপক্ষ সেই অর্থ দিয়ে স্কুলে বানালেন বিশুদ্ধ জলের ব্যবস্থা,যেখানে জলকে জীবাণু মুক্ত করার জন্য একটি নামী কোম্পানির তিনটি মেশিন লাগানো হয়েছে। যাতে করে প্রতিদিন স্কুলের …
Read More »গরম বাড়ার সাথে সাথে দুঃশ্চিন্তা সেই মশাবাহিত রোগের
সিউড়ি : গরম বাড়ার সাথে সাথেই শহরাঞ্চলে বাড়ছে মশার উপদ্রব। সিউড়ি শহরে ৮০০০০ মত মানুষের বসবাস। প্রাচীন এই শহরের গত বছরের মশাবাহিত বিভিন্ন রোগের পরিসংখ্যানটা ছিল বড়ই করুন। শুধু এ শহরেই নয়, গত বছর জেলায় প্রায় ৫০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। দোসর ছিল ম্যালেরিয়াও। জেলায় ডেঙ্গির প্রভাব যথেষ্টই ছিল। মোট ২,৭৬৯ জনের ডেঙ্গি নির্ণায়ক ‘ম্যাক অ্যালাইজা টেস্ট’ করা হয়েছিল। ডেঙ্গির …
Read More »রামপুরহাট কলেজে আধুনিক গবেষণাগার
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরের অধীনস্থ উচ্চ শিক্ষা মিশন বা রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের আর্থিক সহযোগিতায় এই ল্যাবরেটরি রামপুরহাট কলেজে আগামীকাল, বুধবার ১৯ এপ্রিল থেকে খুলে যাচ্ছে। একই সঙ্গে ৪৮০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূ-পৃষ্ঠে কত বার বজ্রপাত হয়েছে এবং সেই বজ্রপাতের তড়িৎ ক্ষেত্র কতটা, সেই হিসাবও ওই ল্যাব জানান দেবে। তবে সেটা সাধারণের জন্য ঘোষণা করা হবে না। কেবলমাত্র বায়ুমণ্ডলের স্তর …
Read More »বোলপুরে উদ্ধার ৫ স্কুল পড়ুয়া
বোলপুর : শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে ঋত্বিক ঘটকের সেই ছবির মতোই আহমেদ পুরের ৫ স্কুল পড়ুয়ার সটান বোলপুর চলে আসা। আহমেদপুর জয় দুর্গা স্কুলের এই ৫ ছাত্রের বাড়ি একই পাড়ায়, সোহেল মিঞা, বাদশা শেখ, নবি শেখ, সাগর শেখ, রহিত শেখ। ক্লাসের বিভিন্নতা থাকলেও একই সাথে স্কুল যাওয়া আসা। এদের মুখ থেকে জানা গেছে সোমবারও তারা স্কুলের উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়ে …
Read More »আম্বেদকর জন্মজয়ন্তী পালিত হল দুবরাজপুরে
দুবরাজপুর : ১৬ ই এপ্রিল : দুবরাজপুর শহরে ডাঙ্গালতলায় ডঃ ভীমরাও আম্বেদকরের ১২৬ তম জন্মজয়ন্তী উৎসব পালিত হল। দুবরাজপুর মেমোরিয়াল কমিটির সম্পাদক রতন সাহার অনুপ্রেরণায় এই জন্মতিথি প্রতিবছর শহর দুবরাজপুরে পালিত হয় আসছে। পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকারের দাবিতে যে মানুষটি সর্বত্রভাবে তাদের পাশে থেকে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁর আদর্শ , অনুপ্রেরণা, চিন্তাধারা বর্তমান সমাজে আজও অমিল। তাই …
Read More »