Breaking News
Home / জেলার খবর / প্রতিদিনের নরক যন্ত্রণার মাঝে এ আবার নতুন বিপত্তি

প্রতিদিনের নরক যন্ত্রণার মাঝে এ আবার নতুন বিপত্তি

সিউড়ির হাটজানবাজার রেলগেট পারাপার যারা করেন তারা খুব ভালো ভাবেই জানেন কতটা কষ্টকর। বাড়ি থেকে বেরোনোর আগে সকলেই ঠাকুরকে প্রার্থনা করে যান যেন রেলগেট না পড়ে। একবার পড়লেই ব্যাস – মিনিট ১৫-২০ কোনো কথায় হবে না। আর গ্রীষ্মকালে অবস্থা কি হয় সেটা বুঝতে আশাকরি অসুবিধা হচ্ছে না। ১৫ -২০ মিনিটের জ্যামের গরমে যে কোনো সাধারণ মানুষেরই প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে।
আজ এই নরক যন্ত্রনার পথেই নতুন সংযোজন রেলগেট ভেঙ্গে আরও মানুষের ভোগান্তি আরও বেশি সময় ধরে। ঘটনা ১২:৩০ থেকে ১:০০ টা নাগাদ। মানুষকে দাঁড়িয়ে থাকতে হলো আরও বেশিক্ষন। শেষ অবধি কোনো ভাবেই গেট না উঠায় মানুষজনকে হাতে করে গেট তুলে পেরিয়ে যেতে হলে গন্তব্যস্থলে।।

ছবি ও খবর :- কাজী মতিউর রহমান

Comments