Breaking News
Home / জেলার খবর / হিংলো নদীতে পড়লো যাত্রীবাহী বাস

হিংলো নদীতে পড়লো যাত্রীবাহী বাস

খয়রাশোল : বাস দেরিতে থাকায় দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে সকাল ১১:৪০ টা নাগাদ বীরভূমের হজরতপুরের কাছে হিংলো নদীর ব্রিজে। ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় দ্রুত গতিতে আসা বাসটি। বাসটি সিউড়ি থেকে বিনুইঘাট গামী মায়ের দান। দুর্ঘটনায় আহত প্রায় ৩০ থেকে ৪০ জন। তাদের দ্রুত নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের কর্মচারীরা।
ছবি ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments