Breaking News

আজই উল্টো রথ

কিন্তু কোথায় ?তথাকথিত নিয়মের বাইরে উল্টো রথ একদিন আগেই হয়ে যায় এমন একটি জায়গা হল বীরভূমের কড়িধ্যা অঞ্চল।ulto rthবীরভুমের সদর শহর সিউড়ীর নিকটে কড়িধ্যা গ্রাম। যেখানে বহু বছর আগে থেকেই অন্যান্য স্থানের উল্টো রথের ঠিক আগের দিন অর্থাৎ রথের ঠিক ৭ দিনের দিন এখানে উল্টো রথের যাত্রা শুরু হয়।

রথের দিন থেকে শুরু হওয়া মেলার আজই এখানে সমাপ্তি ঘোষণা করা হয়। আশেপাশের বহু অঞ্চল থেকে আসা মানুষের ভীড় এখানে চোখে পড়ার মত। যদিও কয়েকশ বছরের পুরাতন এই রথের মেলাকে ঘিরে যে উদ্দীপনা আগে মানুষের ছিল, তাতে কিছুটা হলেও এখন যেন কোথায় একটু ঘাটতি লক্ষ্য করা যায়।

Comments