Breaking News
Home / জেলার খবর / মাজিগ্রাম স্কুলের প্রদর্শনী ঘিরে বিশেষ উৎসাহ

মাজিগ্রাম স্কুলের প্রদর্শনী ঘিরে বিশেষ উৎসাহ

আজ সরস্বতী পুজোকে কেন্দ্র করে মাজিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্র তথা এলাকার সর্বস্তরে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তা প্রসারের জন্য হাতে -কলমে বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়। প্রদর্শনী বিষয়বস্তুর মধ্যে একদিকে যেমন ছিল বিজ্ঞানের নানা সূত্র ও তত্ত্ব সহজে বুঝতে পারা জিনিস পত্র দিয়ে তৈরি মডেল তেমনি ছিল নানা রসায়নের মজার পরীক্ষা। এছাড়া সর্প বিষয়ক পোস্টার প্রদর্শনী। এলাকার মানুষের মধ্যে আগ্রহ ছিল চোখের পড়ার মত। বিদ্যালয়ের শিক্ষক শুভাশিষ গঁড়াই জানান “২০১৪ সাল থেকে সকলের সহায়তায় এই প্রদর্শনী শুরু করেছি। শুধুমাত্র ছাত্র-ছাত্রীরা নয় এলাকার ৪ টি গ্রামের সব সম্প্রদায় মানুষের প্রদর্শনী দেখতে আসার আগ্রহ আশা ব্যঞ্জক।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments