Breaking News

ছাত্রীর মৃত্যুকে ঘিরে রনক্ষেত্র সিউড়ির জাতীয় সড়ক


সিউড়ি : চন্দ্রিমা দত্ত নামে ক্লাস এইটের এক ছাত্রী দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন। সিউড়ির পাশের গ্রাম কড়িধ্যায় ছাত্রীটির বাড়ি বলে জানা গেছে। সিউড়ি আর.টি. স্কুলের ছাত্রী ।ঘটনাস্থল বড়বাগান সবজি আড়তের নিকট। এই স্থানে এর আগেও বহু মানুষের প্রাণ গেছে দুর্ঘটনার কবলে পড়ে। উত্তেজিত জনতা দমকল বাহিনীকে দেহ তুলতে বাধা দেয় এবং ট্রাক্টর ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় । পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।
ছবি ও তথ্যঃ অচিন্ত্য দাস

Comments