Breaking News
Home / জেলার খবর / একসপ্তাহের বেশি নিখোঁজ অষ্ঠম শ্রেণীর ছাত্র

একসপ্তাহের বেশি নিখোঁজ অষ্ঠম শ্রেণীর ছাত্র

বীরভূমে বোলপুর থানার রসুলপুর গ্রামে নিখোঁজ অষ্ঠম শ্রেণীর এক ছাত্র। নিখোঁজ ছাত্রের মামার কাছ থেকে জানা গিয়েছে যে ১৮.১২.১৭ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের নাম সাহিন সেখ(১৫)। পড়াশুনা করতো পাসোয়া বিদ্যালয়ে। ছেলেটির পরিবারের দাবি, ও অল্পবিস্তর মানসিক ভারসাম্যহীন। নিখোঁজের মা সুফিনা বিবি বলেন যে বোলপুর থানার অভিযোগ করলে পুলিশ আধিকারিকরা বলেন যে “আপনার ছেলে আমাদের কাছে এলে তবে আপনাকে জানানো হবে।” এখন দুশ্চিন্তায় গোটা পরিবার।।
ভিডিও ও তথ্য – সৌতিক চক্রবর্তী ।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments