Breaking News

পথ দুর্ঘটনা শেওড়াকুড়ি দুমকা রোড

আজ সকালে পথ দুর্ঘটনায় বলি একজন। ঘটনাটি বীরভূমের মহঃবাজার থানা এলাকার শেওড়াকুড়ি থেকে দুমকা যাওয়ার রাস্তায় ঘটে। মৃত ব্যক্তির নাম নিজামদ্দিন মিঞা। স্থানীয় সূত্রে বয়স ৬৫ বছর জানা গেছে।
বাড়ি থেকে শেওড়াকুড়ি মোড় আসার সময় শেওড়াকুড়ি মোড়েই দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পারের পিছনের চাকায় পিষে মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা শুরু করেন পথ অবরোধ। বেশ কিছুক্ষণ চলে এই অবরোধ। স্থানীয়দের দাবি প্রশাসনিক ভাবে এখানের কিছু ব্যবস্থা হোক। দিনের পর দিন এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মারা যাচ্ছেন বহু সাধারণ মানুষ। অবরোধ তুলতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃবাজার থানার পুলিশ।
ছবি ও তথ্যঃ পাপাই বাগদী

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments