Breaking News

৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

সাড়ম্বরের সঙ্গে পালিত হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস। ঘড়ির কাটায় যখন সকাল ৯টা, সিউড়ি চাঁদমারী ময়দানে উপচে পড়া ভিড়ের মাঝে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বীরভূম জেলা শাসক পি মোহন গান্ধী মহাশয়, জাতীয় পতাকাকে সম্মান জানান অগণিত জনতা। জাতীয় সঙ্গীত ও কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হলো ৬৯তম প্রজাতন্ত্র দিবসের পালন। মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, সভাধিপতি ও অন্যান্য অধিকারীকেরা। বক্তব্য রাখেন জেলা শাসক মহাশয়। নানা অনুষ্ঠান। স্কুল, কলেজ ছাত্রছাত্রীদের কুচকাওয়াজে অংশগ্রহণে উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিভিন্ন ট্যাবলো ময়দানে এনেছিল সৌন্দর্য।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ছিল আয়োজন।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments