২৭ জুলাই ২০২৫ ( মাসের চতুর্থ রবিবার) জেলা প্রশাসন ভবন চত্বরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত “ওয়াল অফ হেল্প ক্যাম্প/ কিয়স্ক থেকে প্রয়োজনীয় সামগ্রী /জামা কাপড় সংগ্রহ ৪৬ জন মানুষ (তাদের পরিবারের ২৩৩জনের জন্য জামাকাপড়) এবং ডোনেট করেছেন ১১ জন।
সকলের কাছে আবেদন যারা মানুষের ব্যবহার যোগ্য যে সব জিনিসপত্র ডোনেট করতে চান এখানে দিতে পারবেন সে সঙ্গে যে সব মানুষের প্রয়োজন তাঁরা এখন থেকে বিনামূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
🙏 ধন্যবাদ সবাইকে
“ওয়াল অফ হেল্প”-এর পাশে থাকার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য,
আপনাদের প্রতি রইল আমাদের অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
আপনাদের দান, সময় ও সহানুভূতি আরও অনেক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে।
আসুন, এই পথচলা এগিয়ে যাক একসাথে—ভালোবাসার, সহমর্মিতার, সম্মানজনক সহায়তার পথে।
বিঃদ্রঃ : কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচি পরিচালনার কাজে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
“ওয়াল অফ হেল্প”-এর পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি।