“তুমি”
Jayanta Mondal
তুমি থাকো আর না থাকো…
আমি পরবো তোমার গায়ে বৃষ্টি হয়ে…
তুমি এসো আর না এসো…
আমি আসবো তোমার পাশে বাতাস হয়ে…
তুমি কথা বলো আর না বলো…
আমি কথা বলবো তোমার সাথে পূর্ণিমার চাঁদ হয়ে…
তুমি ভালোবাসো আর না বাসো…
আমি ভালবাসবো তোমাকে সূর্যের আলো হয়ে।।
Birbhum Lal Matir Desh