বীরভূমে রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের মহহবাজারে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। সোমবার দুপুরে এই দুর্ঘটনায় দুটি লরির চালক এবং খালাসি গুরুতর জখম হন। ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। লরি দুটিতে পেঁয়াজ ও পাথর বোঝায় ছিল। মহঃবাজার থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জখম চালক ও খালাসীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যানজটের জেরে নাকাল হন সাধারণ। বেশ কিছু বাস ও গাড়ি ঘুর পথে চলাচল করে। এদিন সন্ধ্যা নাগাদ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ছবি ও ভিডিও পাপাই বাগদি
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh