
সিউড়ি : সিউড়ি থেকে কলকাতা যাওয়া আসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হল একটি নতুন বাতানুকূল বাস। বাসের পরিষেবা আজ থেকেই শুরু হওয়ার কথা। বাসটি সিউড়ির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো থেকে সকাল ৭ টায় এবং কলকাতা থেকে ১৪:৩০ মিনিটে ছাড়ার কথা জানা যাচ্ছে। বাসের ভাড়া হিসেবে ৩২০ টাকা ধার্য করা হয়েছে সূত্রের খবর।
বিশেষভাবে উল্লেখ্য এইরকম একটি বাতানুকূল বাসের পরিষেবা এর আগেও সিউড়ি থেকে চালু করা হয়েছিল, কিন্তু সেটি বছর দুয়েকের মধ্যেই বন্ধও করা হয়েছিল।
Birbhum Lal Matir Desh