বীরভূম ১৫ জুনঃ-এক মাদক কারবারীকে গ্রেফতার করতে গিয়ে আক্তান্ত হলে এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রিতে বীরভুমের দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের বুদপুর গ্রামে। ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত ও তার দলবল পলাতক। তার খোঁজে তল্লাশি পুলিশের। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে জখম পুলিশ কর্মী হলেন প্রসেনজিৎ ঘোষ। বুধবার রাত্রিতে মাদক কারবারী শেখ সানারুল কে গ্রেফতার করতে যায় দুবরাজপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক ও বধু নির্যাতন এর মামলাও করেছেন। দুই মামলাতে পুলিশ গ্রেফতার করতে যায়। সানারুল কে গ্রেফতার করতে গেলে তার দলবল পুলিশের উপর চরাও হয়ে সানারুল কে নিয়ে পালিয়ে যায়। এই সময় দুস্কৃতিদের মারে জখম হল ওই সিভিক ভলেন্টিয়ার। সানারুলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় মাদক কারবারের অভিযোগ আগেই ছিল। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার সিউড়ি হাসপাতালের বেডে শুয়ে জানান, সানারুল কে ধরতে গেলে তার সঙ্গীরা আমাদের উপর হামলা করে তাতে আমি জখম হয়েছি। রাতের অন্ধকারের সুযোগ নয়ে তারা পালিয়ে গিয়েছে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh