দীর্ঘ রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জেলার বিশিষ্ট প্রবীন চিত্র সাংবাদিক অশোক ভকত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গত শতাব্দীর ছয়ের দশকের শেষ থেকে তিনি বিভিন্ন দৈনিক পত্র পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। আমৃত্যু তিনি ইংরাজী দৈনিক দি স্টেটসম্যানের বীরভুম জেলার চিত্রসাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল রাত্রি ১২টা নাগাদ হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক মেয়েকে রেখে যান। অশোক ভকতের মৃত্যুতে সারা জেলার সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। শান্তিনিকেতন প্রেস ক্লাবের পক্ষ গভীর শোক প্রকাশ করা হয়। আজ দুপুরে বোলপুরের সতীঘাট মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh