সিউড়ি-২ ব্লক অন্তর্গত কালিতলা বেহিড়া প্রাথমিক বিদ্যালয়ে
“গ্রীন বীরভূম”-এর ১০ মাস 
একবছর আগে, ১০ই আগস্ট ২০২৪-এ, আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে সিউড়ি-২ ব্লকের কালিতলা বেহিড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে রোপণ করেছিলাম কিছু সবুজ স্বপ্নের চারা।
আজ ৩০ জুন ২০২৫, সেই ছোট্ট চারাগাছগুলো আকাশ ছোঁয়ার পথে…
ছাত্রছাত্রীদের হাতে রোপিত গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে—তাদের সবুজ পত্রপল্লব যেন ভবিষ্যতের সৃষ্টিশীল প্রজন্মের প্রতীক। এই দৃশ্য আমাদের আশাবাদী করে তোলে।
এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং আগামী প্রজন্মকে প্রকৃতির প্রতি ভালোবাসার পাঠ শেখানোর এক প্রয়াসও।
আসুন, এভাবেই প্রতিটি বছর আরও বেশি গাছ রোপণ করি, লালন করি, আর তৃপ্তি নিয়ে দেখি আমাদের হাতে গড়া সবুজ পৃথিবী গড়ে উঠছে এক ধাপে ধাপে।
বীরভূম লাল মাটির দেশের পক্ষ ১০ই আগষ্ট ২০২৪ সিউড়ি-২ ব্লক অন্তর্গত কালিতলা বেহিড়া প্রাথমিক বিদ্যালয়ে “গ্রীন বীরভূম” কর্মসূচি-
Birbhum Lal Matir Desh