বক্রেশ্বর তাপবিদ্যুৎ কন্ট্রাকটর ওয়ার্কার ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর ব্লক সভাপতি মাননীয় শ্রী ভোলানাথ মিত্র মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যন মাননীয় শ্রী পীযূষ পান্ডে মহাশয় , মাননীয় উপ পৌরপিতা শ্রী মির্জা সৌকত আলি , দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদক্ষ মাননীয় কাশেমূল হক মহাশয় ,মাননীয় শ্রী পুষ্পেন্দু সেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। মোট পঁচাত্তরজন শ্রমিক এদিন রক্তদান করেন ।
প্রসঙ্গত: বক্রেশ্বর তাপবিদ্যুৎ কন্ট্রাকটর ওয়ার্কার ইউনিয়নের উদ্যোগে প্রতি বছরের এই ১৫ই ফেব্রুয়ারী দিনটিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়ে আসছে ।
ভিডিও ও তথ্যঃ গৌড় চক্রবর্তী
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh