
রামপুরহাট, ১১ জুলাই : বজ্রাঘাতে রামপুরহাট মহকুমায় মৃত্যু হল তিনজনের। জখম আরও এক মহিলা। আহত মহিলাকে নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম চিন্তা লেট (১৫), পারুল মাল (৩৫) ও দিদিমনি মুর্মু (৪৬)।
গতকাল বিকেলে মাঠে গরু চরাতে গিয়েছিল রামপুরহাট থানা এলাকার খরুণ গ্রামের ক্লাস নাইনের ছাত্রী চিন্তা লেট। বজ্রাঘাতে গুরুতর জখম হয় সে। স্থানীয়রা রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আকস্মিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীর পরিবার।
অপর দিকে বজ্রপাতে প্রাণ হারালেন নলহাটি থানা এলাকার সোনারকুণ্ডু গ্রামের দুই মহিলা। আজ বিকেলে মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁদের। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
[uam_ad id=”3726″]তথ্যঃ ইনাডু বাংলা
Birbhum Lal Matir Desh