এক পা, দু’পা করে চলতে চলতে অনেকটা পথ হেঁটে যাওয়ার লক্ষ্য নিয়ে বীরভূম লাল মাটির দেশ পাশে থেকেছে সাধারণ মানুষ সহ মেধাবী ছাত্রছাত্রীদের। নতুন নতুন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাঁদের দিকে। এ বছরও(২০২০) তার ব্যতিক্রম হয়নি। এই মহামারীর সময়ে, এই সংকটময় পরিস্থিতি তে এই বছর ১২ জন উচ্চমাধ্যমিক এবং ৫ জন মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের ছাত্রবন্ধু কর্মসূচীর মাধ্যমে আর্থিক ভাবে সহায়তা করছে বীরভূম লাল মাটির দেশ। লক্ষ্য একটাই, আর্থিক অভাব যেন মেধাবী ছাত্রছাত্রীদের সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
একটু একটু ক’রে অনেকটা স্বপ্নপূরণের দাবি নিয়ে যে ছাত্রসমাজ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে একটু হলেও আলোবাতাস দেওয়াই বীরভূম লাল মাটির দেশ-র কাজ।


Birbhum Lal Matir Desh
