চিনপাই : আজ ২৫ শে বৈশাখ, কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। সর্বত্রই জন্মজয়ন্তী পালনের ছবি চোখে পড়ার মত। আর এই রকম এক শুভ দিনে মানুষের পাশে দাঁড়ালেন চিনপাই গ্রামের নবারুণ সংঘ।
জেলা জুড়ে প্রচন্ড গরমে সকলেই নাজেহাল, বিশেষ করে যারা এই রোদে গরমে ছুটে চলেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো না কোনো কিছুর তাগিদে। নবারুণ সংঘ আজ সেই সমস্ত পথ চলা মানুষগুলোকে সকাল থেকে ঠান্ডা সরবত, ছোলা ইত্যাদি দিয়ে আজকের দিনে আয়োজন করেছিল এক জলছত্রের।
ছবি ও তথ্যঃ গৌড় চক্রবর্তী

Birbhum Lal Matir Desh



