
বীরভূমের চারটি কলেজের লাইব্রেরি খুব শীঘ্রই ডিজিট্যাল হতে চলেছে। কয়েক হাজার বইয়ের সম্ভার নিয়ে খুব শীঘ্রই এই কলেজগুলো প্রকাশ করতে চলেছে ডিজিট্যাল ক্যাটালগ। কলেজগুলি হল হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, লাভপুর শম্ভুনাথ কলেজ, মল্লারপুর টুরকু হাঁসদা – লপসা হেমব্রম মহাবিদ্যালয় এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজ।
এদের মধ্যে একটি কলেজ আবার লাইব্রেরির পাশাপাশি অনলাইনেও ওই ক্যাটালগ ব্যবহারের পথ খুলে দেওয়ার চেষ্টায় রয়েছে।
সূত্র :- আনন্দবাজার পত্রিকা
Birbhum Lal Matir Desh