মোবাইল চোর সন্দেহে একে মদ্যপ যুবককে মারধর করলেন এলাকার বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে অভিযুক্তকে। ঘটনাটি সিউড়ি নতুন ডাঙ্গালপাড়া এলাকার।
গতকাল এক ছাত্রীর মোবাইল ছিনতাই করার চেষ্টা করে মদ্যপ যুবক। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। মোবাইল উদ্ধার করার পর তাকে গণপিটুনি দেওয়া হয়।
মারধরের পর ওই যুবক জানায়, তার নাম রাজীব শেখ। বাড়ি সিউড়ির সনাতন পাড়ায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh