সিনেমা হল মোড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রী প্রীতি মণ্ডলের। সিনেমা দেখে ফেরার পথে দুর্ঘটনা। বাইকের পিছনে চেপে ফিরছিলেন প্রীতি। পিছন থেকে লরির ধাক্কায় পড়ে যান প্রীতি তারপরই লরিটি পিষে দিয়ে চলে যায়। তরুণী এবং চালক দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু খয়রাশোল কলেজের ছাত্রীর। দুর্ঘটনার পরই তাঁকে ফেলে পালান মোটর বাইকের চালক। চালকের পালানোর ঘটনায় তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ।
ছবি : বাপ্পাদিত্য পাল
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh