ভিডিওতে দেখুন প্রতিবেশি এবং বাড়ির মেয়ের বক্তব্য
সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটে শুক্রবার ।বাড়ির মালিক নিরঞ্জন ঘোষ তার পরিবার নিয়ে এক নিকট আত্মীয় মারা যাওয়ার খবর করতে সকাল সাড়ে ছ’টায় রওনা দিলে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতিরা একাজ চালায় ।সন্ধ্যার সময় নিরঞ্জনবাবু বাড়ি ফিরে দেখেন বাইরে থেকে তালা ভাঙ্গা এবং বাড়ির আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ।
চুরি যাওযার মধ্যে রয়েছে – নগদ সাড়ে সাত হাজার টাকা ,তিন ভরি সোনার গয়না ,চার ভরি রুপোর গয়না ,হোম থিয়েটার ,মোবাইল সহ বেশ কিছু সামগ্রী ।সদাইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ।
ছবি ও তথ্যঃ গৌড় চক্রবর্তী
Birbhum Lal Matir Desh