আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে অর্থাৎ গত ২৬ শে জুন বীরভূমের খয়রাশোল অঞ্চলে একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল স্থানীয় সকল ক্লাবের উদ্যোগে। মাদক সেবন থেকে কি কি উপায়ে দূরে থাকা যায়, আপনার পরিবারকে নেশাসক্তি কিভাবে দূরে রাখবেন, কি কি লক্ষণে বুঝবেন কেউ নিয়মিত মাদক সেবন করছে কিনা, ইত্যাদি বিভিন্ন রকম বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ায় ছিল শোভাযাত্রার মূল লক্ষ্য।
শোভাযাত্রার মুখ্য ভূমিকায় ছিলেন খয়রাশোল থানার ওসি মাধব মন্ডল ও উন্নয়ন সংঘের সম্পাদক শান্তনু ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সমীরণ মন্ডল, বরুণ গোপে, বিনয় ঘোষ, বিমল দাস আরও অনেকেই।
ছবি ও তথ্যঃ অম্বর ঘোষ
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh