
নানুর : নানুরের ভাষামাঠ গ্রামে আবারও উদ্ধার বোমা। গত ১৮/০৫/১৭ তারিখে এই গ্রামেই উদ্ধার হয়েছিল বোমা। আজ সকালে আবার উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা। ১০০ দিনের করতে এসে নেংড়া পুকুরে জায়গা পরিষ্কার করার সময় হঠাৎ চোখে পড়ে মাটির নিচে ড্রাম। এরপর খবর দেওয়া পুলিশে। এরপর পুলিশি তদন্তে চোখে পড়ে ওই পুকুর পাড়ে বেশ কয়েকটি জায়গায় এরকম ড্রাম রাখার চিহ্ন। তবে কে বা কারা সেগুলিকে সরিয়ে সেবিষয়ে জানা যায়নি, পুলিশ এর তদন্তে নেমেছে। এইভাবে একের পর এক বোমা উদ্ধারে আতঙ্কে গ্রামবাসীরা, সাথে সাথে আতঙ্কের কারনে বন্ধ ১০০ দিনের কাজও।
ছবি ও তথ্যঃ আবির ইসলাম।
Birbhum Lal Matir Desh