রুপে আজ ঘুনধরেছে…
ঘুন ধরেছে মনে…
ঘুনধরা জীবন আজ…
ঘুনী মনেপ্রানে….।।
ঘুন সর্বস্ব জীবন আমার …
ঘুন কুঠিতে থাকি…
ঘুনের হাঁড়ির খাই যে ভাত..
ঘুনের সুখেই সুখী…।।
ঘুনধরা রোগ ধরেছে…
ঘুনের শরীর প্রানে…
ঘুনধরা শেষ হবে জীবন…
ঘুনধরা বক্রেশ্বর শ্বসানে…।।
ঘুনধরা তোমার মনের মাঝে…
ঘুনধরা ফুটছে হাঁসি…
ঘুনধরা এই বুকের মাঝে…
আজো তোমায় সত্যি ভালোবাসি …।।
By :- Rajesh Mukherjee
Birbhum Lal Matir Desh