গত শনিবার ও রবিবার এই ২দিন ব্যাপী মহা হরিনাম সংকীর্ত্তন এর পরিসমাপ্তি ঘটল নলহাটীর ভগবতীপুরে । আয়োজনে স্থানীয় গ্রামীন ক্লাব-ভগবতীপুর পল্লী মঙ্গল সমিতি, বিগত কয়েক বছর ধরেই এই ২দিন ব্যাপী হরিনাম ও সংকীর্ত্তন পালার আয়োজন করে আসছে ভগবতীপুর গ্রামের যুবকবৃন্দরা।
এই নামসংকীর্ত্তন দেখতে ভিড় জমান গ্রামের সকল গ্রামবাসী থেকে নিকট কল্যানপুর, গুনিহা, হরিদাসপুর, বেলেবাড়ী, বশুইপাড়া, প্রভৃতি গ্রামের জনসাধারনও। নামসংকীর্ত্তন উপলক্ষে রবিবার দুপুরে মহোৎসবের আয়োজন করা হয় সেখানে প্রায় হাজারো মানুষের সমাগম ঘটে ।
বিকেলে ৬টি হরিনাম দলকে নিয়ে গ্রাম পদক্ষীন করার মাধ্যমে ধুলোট গান করা হয় এবং প্রায় রাত্রি ১১টা নাগাদ দধীমঙ্গলের দ্বারা অনুস্ঠানের পরিসমাপ্তি ঘটে। 
তথ্যসুত্র-মনতোষ চৌধুরী(প্রিতম)
চিত্রগ্রহনে -সুমিত প্রামানিক ও প্রিতম ফটোগ্রাফী
[uam_ad id=”3726″]
Birbhum Lal Matir Desh