বীরভূম লাল মাটির দেশ কার্যালয়ে অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে উদযাপিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস।
বীরভূম লাল মাটির দেশ-এর উপদেষ্টা মন্ডলী, সদস্য/সদস্যা, শুভাকাঙ্খী ও ৭০ জন শিশুর উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন আমাদের উপদেষ্টা মন্ডলীর বরিষ্ঠ সদস্যা শ্রীমতি মনিকা ঘোষ, সঙ্গে ছিলেন ভারত সেবা শ্রম সংঘের সনাতন মহারাজ জী। 
সকলের কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত, পরিবেশিত হলো “ধনধান্যে পুষ্পে ভরা” গান, কবিতা পাঠ, আর শিশুদের ড্রামের মনোমুগ্ধকর পরিবেশনা।
অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় লাড্ডু, বিস্কুট, খাতা ও কলম। 
এরপর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ — বৃক্ষ রোপণ করেন প্রতিষ্ঠানের সভাপতি শ্রী সোমনাথ দে এবং সবচেয়ে কনিষ্ঠ সদস্য হৃয়ান চ্যাটার্জী। 
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন শ্রীকুমার ভট্টাচার্য্য মহাশয়।
দেশপ্রেম, একতা ও আনন্দে ভরপুর এই দিনটি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। 
জয় হিন্দ! জয় ভারত ! 
Birbhum Lal Matir Desh